নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে ৩৬ জন গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

জুলাই ২৪, ২০২৩ ১১:২৪ 👁️ ৭৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৬ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে রাজশাহী মহানগর পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। আর জেলা পুলিশ ১৫ জনকে আটক করেছে। সোমবার (২৪ জুলাই) মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, রোববার (২৩ জুলাই) ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

ধৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ৩ জন, শাহ্মখদুম থানা ৩ জন, পবা থানা ২ জন ও কাশিয়াডাঙ্গা থানা ৬ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৬৮.৩০ গ্রাম হেরোইন, ১৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এদিকে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় (২৪ জুলাই) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ১৫ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ১ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ২ জন, বাগমারা থানা ২ জন, পুঠিয়া থানা ৮ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।

আরও পড়ুনঃ  ঢাকাগামী সিল্কসিটি লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ কর্তৃক গোদাগাড়ী থানা এলাকা থেকে মোফাজ্জল হোসেন ওরফে বুদা (৫২) কে ২০ গ্রাম হেরোইনসহ আটক করে। ধৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।