নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৮:৩৮। ২৫ মে, ২০২৬।

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

মে ২৫, ২০২৬ ৬:১৮ 👁️ ১৬ views
Link Copied!

লালপুর (নাটোর) প্রতিনিধি : ঢাকার মিরপুরে নির্মমভাবে খুন হওয়া দ্বিতীয় শ্রেণির শিশু রামিসা সহ সারাদেশে সংঘটিত সকল ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরের লালপুরে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) লালপুর কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠনের আয়োজনে উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুনঃ  যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

​মানববন্ধনে বক্তারা বলেন, “শিশু রামিসা সহ সারাদেশে যেভাবে একের পর এক নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। শুধু আইনি প্রতিবাদ নয়, এখন সময় এসেছে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার।” বক্তারা অবিলম্বে সকল ধর্ষক ও খুনিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সাথে সমাজের সর্বস্তরের মানুষকে এই সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

এ ​সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি হাবিবুর রহমান, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান, নিজেরা করি সংস্থার কর্মী রীনা মন্ডল, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রতিনিধি ​আয়েশা সোহাগী জয়া, ​আদিবাসী নেতা বাপ্পি দাস প্রমুখ।

​উক্ত মানববন্ধন ও র‍্যালিতে স্থানীয় কিশোরী-কিশোর, ভূমিহীন সংগঠনের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অংশ নেন। অংশগ্রহণকারীরা “ধর্ষণ ও নির্যাতনের সংস্কৃতি বন্ধ কর” এবং “ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার চাই” স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আরও পড়ুনঃ  হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।