নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রামেক হাসপাতালের শৌচাগারে পড়ে করোনা রোগীর মৃত্যু

জুন ১৯, ২০২৫ ৫:২০ 👁️ ৫৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের শৌচাগারে পড়ে গিয়ে করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তার নাম মনসুর রহমান (৬৫)। তিনি করোনা পজিটিভ ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন মনসুর। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন জানান, মনসুর রহমান ফুসফুসের সিওপিডি রোগে আক্রান্ত ছিলেন। ফুসফুসের সমস্যা নিয়ে তিনি গত ৯ জুন হাসপাতালে ভর্তি হন। মেডিসিন ইউনিটে চিকিৎসা চলাকালে তার করোনার লক্ষণ দেখা দেয়।

আরও পড়ুনঃ  হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

এরপর নমুনা পরীক্ষা করা হলে ১৬ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে তাকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি শৌচাগারে যান। ভেতরে ছিটকানি দেওয়া অবস্থায় তিনি পড়ে যান। এ সময় অন্য রোগীর স্বজনেরা তার পড়ে যাওয়ার শব্দ পান।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

কিন্তু দরজা ভেতর থেকে লাগানো থাকার কারণে তাকে উদ্ধার করা যায়নি। পরে গণপূর্ত বিভাগের সহযোগিতায় দরজার ছিটকানি ভেঙে শৌচাগারে ঢুকে দেখা যায়, মনসুর রহমান মৃত অবস্থায় পড়ে আছেন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

ডা. আমিনুল ইসলাম কটন আরও জানান, মরদেহ উদ্ধারের সময় পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা ধারণা করছেন যে, হৃদরোগে আক্রান্ত হয়ে মনসুর রহমানের মৃত্যু হয়েছে। স্বজনেরা তার মরদেহ নিয়ে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।