নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ ২০ আগস্ট

আগস্ট ৬, ২০২৬ ৫:০৪ 👁️ ১০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৩ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে।

আরও পড়ুনঃ  উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

ঘোষিত তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ৪টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার অর্থাৎ নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়ন পত্র দাখিল করতে হবে।

১৬ আগস্ট রোববার সকাল ১০টা থেকে ইসি ভবনে মনোনয়নপত্র পরীক্ষা বা বাছাই করা হবে।

আরও পড়ুনঃ  আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত। আর ভোট গ্রহণের ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর ধারা ৫ (৩) অনুযায়ী নির্বাচন কমিশনের সাথে জাতীয় সংসদের স্পিকারে আলোচনা ক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের এই তফসিল ঘোষণা করছি।

আরও পড়ুনঃ  যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

তিনি বলেন, আমরা ভোটার তালিকা পেয়েছি। ভোটার তালিকা এবং তফসিল রেডি করে আপনাদেরকে জানিয়ে দিলাম। আমরা এখন বাকিটুকু আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রসিডিউর আছে সেটুকু আমরা সম্পন্ন করবো।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।