নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। ভোর ৫:৩৬। ২ মে, ২০২৬।

রুয়েটে ইন্টারন্যাশনাল ওমেন্স’ডে ডিবেট প্রতিযোগিতা অনুষ্ঠিত

মার্চ ৯, ২০২৬ ১২:০৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ওমেন্স’ডে ২০২৬ ডিবেট কম্পিটিশন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক সোশাল কমপ্লায়েন্স প্রোগ্রাম।

সরকারি দল ও বিরোধী দল হিসেবে দুইটি গ্রুপে মোট ৬ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আর্কিটেকচার বিভাগের সহকারী অধ্যাপক জেড এইচ এম মনজুর মোর্শেদ, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আবু ইসমাইল সিদ্দিকী ও ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি । প্রতিযোগিতায় সরকারি দল জয়লাভ করে। সরকারী দলের সেরা বিতার্কিক নির্বাচিত হন মো. নাইম এবং বেসরকারী দলের হোমাইরা তাবাসুম।

আরও পড়ুনঃ  ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী,তদন্ত কমিটি গঠন

প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস আমাদের মনে করিয়ে দেয় নারী ও পুরুষ সমান মর্যাদার অধিকারী। নারী জাতির সম্মান, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত হলেই আমরা একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারব। দেশ এগিয়ে যাবে। এই সংসদ মনে করে নারীর অধিকার প্রতিষ্ঠা পুরুষদের জন্যও ইতিবাচক পরিবর্তন আনে।

আরও পড়ুনঃ  মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।