নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:১৬। ২৬ মে, ২০২৬।

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

মে ২৬, ২০২৬ ৭:৩৩ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : রেকর্ডভাঙা ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপে পুড়ছে পশ্চিম ইউরোপের চার দেশ ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য। গতকাল সোমবার এক পূর্বাভাসে ফ্রান্সের আবহাওয়া দপ্তর মেটেও ফ্রান্স জানিয়েছে, শিগগিরই তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা নেই।

গত বৃহস্পতিবার থেকে এই চার দেশে শুরু হয়েছে তাপপ্রবাহ। মেটেও ফ্রান্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, গত চার দিন ধরে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে রাজধানী প্যারিসের তাপমাত্রা। ফ্রান্সের কোনো কোনো শহর-গ্রামে তাপমাত্রা ৩৯ ডিগ্রি পর্যন্ত উঠেছিল।

আরও পড়ুনঃ  টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আহতদের খোঁজ নিতে রামেকে ডিসি

পর্তুগালে গত চার দিন ধরে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছে না। দেশটির ৬টি জেলায় ইতোমধ্যে তাপ বিষয়ক হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

স্পেনে তাপপ্রবাহ মূলত চলছে দেশটির উত্তর উপকূলের নিকটবর্তী বিভিন্ন গ্রাম-শহরে। উত্তর উপকূলবর্তী অঞ্চলগুলোতে গত কয়েক দিন ধরে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে তাপমাত্রা।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের বিভিন্ন জনবান্ধব ব্যতিক্রমী উদ্যোগ, খুশি নগরবাসী

স্পেনের আবহাওয়া দপ্তর এইমেটের পক্ষ থেকে এই তাপপ্রবাহকে ‘অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা’ উল্লেখ করে বলা হয়েছে, সপ্তাহজুড়ে তাপ কমার সম্ভাবনা আপাতত নেই।

যুক্তরাজ্যেও তাপপ্রবাহ শুরু হয়েছে। গত চার দিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি পর্যন্ত উঠেছিল।

উল্লেখ্য, পশ্চিম ইউরোপ বরাবরই শীতল আবহাওয়ার দেশ হিসেবে পরিচিত। গ্রীষ্মকালে, বিশেষ করে মে মাসে ইউরোপের এই অংশে তাপমাত্রা ২০ ডিগ্রির ওপরে ওঠে না সাধারণত।

আরও পড়ুনঃ  আস্থা ও সমন্বয়ই পার্বত্য অঞ্চলের দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

এর আগে ১৯২২ সালের মে মাসে ইউরোপের এই চার দেশে গড় তাপমাত্রা উঠেছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। এতদিন পর্যন্ত সেটিকেই মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হিসেবে গণ্য করা হতো ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে।

সূত্র : এএফপি, আনাদোলু এজেন্সি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।