নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

আগস্ট ১৬, ২০২৬ ৮:২৩ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহাফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি। রবিবার (১৬ আগস্ট) বিকলে নগর ভবনে প্রশাসক দপ্তর কক্ষে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আইসিআরসি‘র হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরিকে শুভেচ্ছা স্মারক উপহার দেন রাসিক প্রশাসক।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

এর আগে রোববার বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)-এর হেড অব ডেলিগেশন নিকোলাস ফ্লিউরি-এর এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহাফুজুর রহমান রিটন।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

সভায় আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সেক্রেটারি ডাঃ মুহাম্মদ শামীম হোসেন চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর ড. পারভেজ আজাহারুল হক ও শেখ মোঃ মামুন, ইউনিট লেভেল কর্মকর্তা মির্জা শামীম মহসিন, আইসিআরসি-এর হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডাঃ জেলিসা খানমসহ সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকবৃন্দ।

মতবিনিময়কালে নিকোলাস ফ্লিউরি রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্য ও পরিচ্ছন্ন পরিবেশের প্রশংসা করেন। পাশাপাশি রাজশাহী কারাগারে আটক বিদেশি নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং পরিবারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আইসিআরসি এর মানবিক কার্যক্রম নিয়েও আলোচনা করেন।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

এছাড়াও জুলাই গণঅভ্যুত্থাণে ছাত্র-জনতার আন্দোলনের সময় অ্যাম্বুলেন্স সেবা ও অন্যান্য মানবিক কার্যক্রমের মাধ্যমে রাজশাহী সিটি ইউনিটের স্বেচ্ছাসেবকদের দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন নিকোলাস ফ্লিউরি। সংকটময় পরিস্থিতিতে মানবিক সেবায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণকে তিনি রেড ক্রিসেন্টের মানবিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।