নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৯:২৯। ৩০ মে, ২০২৬।

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

মে ৩০, ২০২৬ ৬:১৮ 👁️ ২৮ views
Link Copied!

​লালপুর (নাটোর) প্রতিনিধি : ​বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল থেকে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নাটোর জেলা শাখার আয়োজনে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মোহরকয়ায় এই মানবিক কর্মসূচী পালিত হয়। ক্যাম্পে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রায় ৪ শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন। একই সাথে রোগীদের মাঝে প্রায় ৩ লক্ষাধিক টাকার প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এসময় এই মানবিক চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন নাটোরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান।

আরও পড়ুনঃ  ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে স্থানীয় অসহায়, দুস্থ ও সাধারণ মানুষকে নুন্যতম চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যেই তাদের এই আয়োজন। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে ড্যাবের এই ধরণের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

​চিকিৎসা নিতে আসা ষাটোর্ধ্ব আলী বলেন, ​”টাকার অভাবে এতদিন ভালো ডাক্তার দেখাতে পারি নাই। আজকে ফ্রিতে ডাক্তার দেখানোর পাশাপাশি দামী দামী ওষুধও পাইছি। আমাদের মতো গরীব মাইনষের জন্য এই ক্যাম্প খুব উপকার করলো।”

আরও পড়ুনঃ  সড়কে কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেওয়া হবে না : সড়কমন্ত্রী

​আরেকজন বৃদ্ধা রোগী হাজেরা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, ​”বিনা পয়সায় ডাক্তার ও ওষুধ পাইছি তাতে আমি অনেক খুশি। আল্লাহ ওনাদের ভালো করুক।”

আরও পড়ুনঃ  চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

এসময়, ড্যাব নাটোর জেলা শাখার নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।