নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

আগস্ট ১০, ২০২৬ ৯:০৬ 👁️ ১০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শিক্ষার্থীদের আন্দোলনে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। দেশটির ঝাড়খণ্ডে বিধানসভা অভিমুখে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। পুলিশের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

সোমবার (১০ আগস্ট) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক্সে এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ঝাড়খণ্ডে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ করা অন্যায়। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার আছে এবং কেবল আলোচনার মাধ্যমেই সমাধান আসতে পারে।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

তিনি বলেন, ঝাড়খণ্ড সরকারকে অবশ্যই এসব শিক্ষার্থীর কথা শুনতে হবে এবং অবিলম্বে তাদের সমস্যা সমাধান করতে হবে।

এর আগে নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চাকরিপ্রার্থীরা ব্যারিকেড ভেঙে ঝাড়খণ্ড বিধানসভা চত্বরের দিকে এগিয়ে গেলে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। পুলিশের এমন আচরণে গত মাসে দিল্লিতে সংসদ অভিমুখে মিছিল করা ছাত্র বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমন-পীড়নের ঘটনা আবারও সামনে এসেছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্দোলনকারীরা ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি) ব্যাপক সংস্কারের দাবি করছেন।

এই ইস্যুতে নয় দিন ধরে অনশনরত ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা (জেএলকেএম) নেতা দেবেন্দ্রনাথ মাহতো একটি অ্যাম্বুলেন্সে করে মিছিলে যোগ দেন। তাঁকে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের একটি ছবি বহন করতে দেখা গেছে।

বিধানসভা অভিমুখে মিছিলের পথে কাঁটাতারের ব্যারিকেড বসানোর প্রতিবাদ জানিয়ে মাহতো বলেন, শিক্ষার্থীদের প্রতি হওয়া অবিচারের কারণে তাদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। সরকার আমাদের কণ্ঠস্বর দমন করতে বদ্ধপরিকর। আমরা এখন কোনো আলোচনা করব না।

আরও পড়ুনঃ  জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রতিবেদনে বলা হয়েছে, সরকার বিক্ষোভকারীদের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা করলেও অচলাবস্থা ভাঙতে ব্যর্থ হয়েছে। বিক্ষোভকারীরা জানিয়েছে, তারা ১৩টি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছে। কিন্তু সরকার এর মধ্যে মাত্র তিনটি বাতিল করতে রাজি হয়েছে।

সূত্র : এনডিটিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।