নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ১২:১০। ৮ জুন, ২০২৬।

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

এপ্রিল ১৯, ২০২৬ ৬:০০ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ১৮ এপ্রিল আনুমানিক ১২: ৩০ মিনিটে ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চারঘাট থানাধীন সিপাহীপাড়া নামক এলাকার নিকটস্থ আম বাগানে অভিযান করে পরিত্যাক্ত পলিথিনের ব্যাগ তল্লাশী করে ১৫,০০০ পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

একই দিনে রাত্রি আনুমানিক ৪:১০ মিনিটে শাহাপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন শ্যামপুর মিডিলচর নামক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় দুইটি বস্তা দেখতে পায় এবং বস্তা গুলো খুললে তার মধ্য হতে ৭৮ বোতল ভারতীয় জেডি মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  নগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

এছাড়াও রাত আনুমানিক ৪:৩০ মিনিটে আলাইপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে বাঘা থানাধীন হরিরামপুর নামক এলাকার নিকটস্থ আম বাগানের মধ্যে একটি বস্তা দেখতে পায় পরবর্তীতে আভিযানিক দল বস্তাটি খুললে তার মধ্য হতে ৪৪ বোতল ভারতীয় মদ এবং ১০ বোতল ESKUF সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।