নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১০:৫৭। ৩০ মে, ২০২৬।

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

মে ৩০, ২০২৬ ৮:৩৩ 👁️ ২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

আটকা পড়া এই ১৩টি ভারতীয় জাহাজের মধ্যে একটি এলপিজিবাহী ট্যাংকার জাহাজ, ৫টি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার জাহাজ, একটি রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার জাহাজ, ৩টি কন্টেইনার জাহাজ, ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ এবং একটি ড্রোজার রয়েছে।

আরও পড়ুনঃ  শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

এএফপিকে উপেশ কুমার শর্মা বলেন, “আমাদের এই অভিযানের একমাত্র উদ্দেশ্য হলো এই জাহাজগুলো ভারতে ফিরিয়ে আনা।

জাহাজগুলো ফিরিয়ে আনতে ভারতের কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইরান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাসগুলো এবং ভারতের সামুদ্রিক স্টেকহোল্ডাররা সমন্বিতভাবে কাজ করছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ইতোমধ্যে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার জাহাজ হরমুজ প্রণালি থেকে বের হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিশাখাপত্তমের দিকে রওনা হয়েছে বলেও এএফপিকে জানিয়েছেন উপেশ কুমার শর্মা।

সেই ট্যাংকার জাহাজটির নাম নিসোস কেরোস। প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল আছে জাহাজটিতে। গত ২৫-২৬ মে হরমুজ প্রণালি অঞ্চল থেকে ভারতের দিকে রওনা হয়েছে নিসোস কেরোস।

উপেশ জানান, হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজগুলোতে মোট ৩ হাজার ৪০০ জন নাবিক এবং ক্রু রয়েছেন। তাদের সবাইকে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা এই জরুরি অভিযানের গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য।

আরও পড়ুনঃ  বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এএফপিকে বলেন, “ভারতের সাধারণ জনগণের জ্বালানি নিরাপত্তা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ; সেই সঙ্গে আটকে থাকা ভারতীয় নাবিক-ক্রুদেরও দেশে ফিরিয়ে আনা জরুরি।”

সূত্র : এএফপি, গালফ নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।