নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১২:৩৪। ১ মে, ২০২৬।

হাসিনার ‘হেলমেট বাহিনী’ এখন ‘গুপ্ত বাহিনী’: ভূমিমন্ত্রী মিনু

মার্চ ২৭, ২০২৬ ৬:১২
Link Copied!

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো কথিত ‘হেলমেট বাহিনী’ বর্তমানে ‘গুপ্ত বাহিনী’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারাই এখন দেশে মব সৃষ্টি করে অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মিজানুর রহমান মিনু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই হেলমেট বাহিনীর সদস্যরা নতুন রূপে সংগঠিত হয়ে দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির পেছনে কাজ করছে। তাদের লক্ষ্যই হচ্ছে দেশকে অশান্ত রাখা এবং রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করা।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন। বিএনপি সব সময় দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় উল্লেখ করে তিনি বলেন, আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। আমরা কোনো প্রভুত্বে নয়, বরং পারস্পরিক বন্ধুত্বে বিশ্বাস করি। দেশের সাধারণ মানুষই আমাদের মূল শক্তি।

আরও পড়ুনঃ  বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের অধীনে অনেক খাস জমি রয়েছে। ইচ্ছা করলে সেগুলো দখল করে দলীয় কার্যালয় নির্মাণ করা সম্ভব ছিল, কিন্তু বিএনপি দখলবাজির রাজনীতিতে বিশ্বাস করে না। দলের মহাসচিবের নামে বৈধভাবে জমি ক্রয় করে স্থায়ী কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। সভাপতিত্ব করেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। সভায় জেলা বিএনপির অন্য শীর্ষ নেতারা বক্তব্য দেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।