নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৪০ সদস্য বিশিষ্ট ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি’ গঠন

জুলাই ২, ২০২৬ ২:৩৬ 👁️ ৩০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সরকার ৪০ সদস্য বিশিষ্ট ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি (এনসিইসিসি)’ গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়; স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ।

আরও পড়ুনঃ  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

অন্যান্য সদস্যের মধ্যে খাদ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীগণ রয়েছেন।

এছাড়া, এ কমিটিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান, পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব; ভূমি মন্ত্রণালয়ের সচিব; জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান; বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক কাঠামো বিভাগের সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব; শিল্প মন্ত্রণালয়ের সচিব; পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব; বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব; স্থানীয় সরকার বিভাগের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব; নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব; বিদ্যুৎ বিভাগের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক, বাংলাদেশ শিল্প বণিক সমিতির সভাপতি, এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়কর্তৃক মনোনীত পরিবেশ ও জলবায়ু বিষয়ক দুইজন বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব।

আরও পড়ুনঃ  বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

কমিটির কার্যপ্রণালীর মধ্যে রয়েছে- জাতীয় পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতীয় পরিকল্পনা/ কৌশল এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘ সমন্বয়ে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের বিষয়াদি পর্যালোচনা, সরকারের পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা/কৌশল বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত সমস্যাদি চিহ্নিতকরণ ও সমাধানের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়াদি বিবেচনা করা। বৃহস্পতিবার (২ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য অধিদপ্তর।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।