নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। বিকাল ৪:১৭। ৮ মে, ২০২৬।

অন্তঃসত্ত্বা মহিলাদের মানসিক স্বাস্থ্য নিয়ে ‘মনো দৈহিক’ চিকিৎসা বিষয়ক সেমিনার

এপ্রিল ৮, ২০২৬ ১০:৫৮
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে প্রসূতি মহিলাদের নতুন দিগন্ত সংযোজিত হয়েছে। এখানে শারীরিক প্রস্তুতির পাশাপাশি গর্ভধারণ বিষয়ে নতুন ও সন্তান সম্ভাবা মায়েদের মানসিক প্রস্তুতি নিয়েও সচেতন করা হচ্ছে।

এ ব্যাপারে মঙ্গলবার রাতে অন্তঃসত্ত্বা মহিলাদের ‘মনো দৈহিক’ চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন এমবিবিএস ডিএ এমসিপিএস সিনিয়র কন্সাল্টেন্ট (এনেসথেসিয়া) ডাঃ সুজিত কুমার ভদ্র। প্রধান অতিথি ছিলেন সিএমএইচআর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন এমবিবিএস এমএস এফআইসিএস (আমেরিকা) বোন এন্ড জয়েন্ট স্পেশালিস্ট অর্থোপেডিক সার্জন (সিএমএইচআর) ডাঃ বি কে দাম।

আরও পড়ুনঃ  রাজশাহীর ​পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১: বিক্ষুব্ধ জনতার ট্রাকে অগ্নিসংযোগ

মোসা: সাইমা খাতুন বিথীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মনোবিজ্ঞানী (সিএমএইচআর) বিপাশা ঘোষ। অনুষ্ঠানে মনোবিজ্ঞানী (সিএমএইচআর) বিপাশা ঘোষ বলেন, ‘সন্তান গ্রহণের আগে ও পরে উভয় মায়েদের শারীরিক ও মানসিক প্রস্তুতি নেয়া খুবই জরুরী। শুধুমাত্র শারীরিক প্রস্তুতি এ ক্ষেত্রে ভাল ফলাফল দেয় না। এমন অবস্থায় মানসিক প্রস্তুতি নেয়া খুবই জরুরী। এখন এই বিষয়ে কিভাবে প্রস্তুতি নিলে মা ও সন্তান ভাল থাকবে তা জানার ও বুঝার সময় এসেছে’।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মধ্যে প্রথম রাজশাহীতে খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল কর্তৃপক্ষ প্রসূতি মহিলাদের নিয়ে কাউন্সিলিং সেবা চালু করেছে। যা সাইক্লোজিক্যাল ট্রিটমেন্ট হিসেবে কাজ করে। আর এই সেবাটি দিয়ে থাকি আমি নিজেই। সেবাটি অনলাইন ও অফলাইন দু’ভাবেই দেয়া হয়। সেবাটি একটি টিটমেন্ট প্লানের মধ্যে দিয়ে গর্ভবতি হওয়ার পূর্ব প্রস্তুতিতে থাকা মায়েরা, গর্ভবতি মায়েরা এবং নতুন মায়েরা পাবেন। এতে মায়েরা সকল প্রকার মানসিক চাপ থেকে নিজেদের রক্ষা করতে পারবে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।