নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে স্মারকলিপি

জুলাই ৩০, ২০২৬ ১০:৫৪ 👁️ ৮৮ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে আধুনিক যাত্রী ছাউনি পুনঃনির্মাণ, বাস বে, গণশৌচাগার ও পুলিশ বক্সসহ প্রয়োজনীয় যাত্রীসেবা অবকাঠামো নির্মাণের সুনির্দিষ্ট দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০জুলাই) বেলা সাড়ে ১০টায় ‘গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ’ এবং এর অন্তর্ভুক্ত সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের নিকট এই স্মারকলিপি পেশ করা হয়।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ১০টি দাবির মধ্যে প্রধান ৫টি দাবি হলো-ভেঙে ফেলা যাত্রী ছাউনিটির স্থানে আধুনিক, টেকসই ও দৃষ্টিনন্দন নতুন যাত্রী ছাউনি পুনর্র্নিমাণ; যাত্রীদের নিরাপদ ওঠানামার জন্য জাতীয় মহাসড়কের মানদণ্ড অনুযায়ী বাস বে নির্মাণ,ডাইংপাড়া মোড়সহ সদরে নারী, পুরুষ ও প্রতিবন্ধীবান্ধব আধুনিক গণশৌচাগার স্থাপন; যাত্রী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থায়ী পুলিশ বক্স স্থাপন এবং পর্যাপ্ত এলইডি আলোকসজ্জা, বসার ব্যবস্থা, নিরাপদ পথচারী পারাপার ও ডাস্টবিনসহ সার্বিক যাত্রীসেবার মান উন্নয়ন।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

স্মারকলিপি প্রদানকালে গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদের সভাপতি রেজাউল করিম জুয়েলের নেতৃত্বে উপস্থিত ছিলেন— সমাজ ও মানব কল্যাণ সংঘ (জনকল্যাণ)-এর সভাপতি ডাক্তার রমজান আলী ও মহাসচিব নূরে আলম অহিদ, প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ সংস্থার সভাপতি নজরুল ইসলাম, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির নির্বাহী সদস্য ফরহাদ বাদশা, সমন্বয়কারী সদস্য আলহাজ্ব আব্দুল জলিল, গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন উজ্জ্বল, সেবারবাড়ী অর্গানাইজেশনের সেক্রেটারি ফারুক হোসেন এবং মমতার নারী বিকাশ সংগঠনের সভানেত্রী মেহেরুন নেসাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

নেতৃবৃন্দ জানান, গোদাগাড়ীর লক্ষাধিক মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ সড়ক যোগাযোগের স্বার্থে এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রশাসন সদয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা আশাবাদী। গোদাগাড়ীর সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে তাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।