নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এনসিপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ

জুলাই ২৮, ২০২৫ ১১:০৭ 👁️ ৯ views
Link Copied!

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবে না কোনো চাঁদাবাজের আশ্রয়স্থল—এমন হুঁশিয়ারি দিয়ে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের পরিচয় ব্যবহার করে যারা চাঁদাবাজিতে লিপ্ত, তাদের জন্য এনসিপিতে জায়গা নেই।’

সোমবার (২৮ জুলাই) বিকেলে ময়মনসিংহের টাউন হল মাঠে আয়োজিত এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’য় এই মন্তব্য করেন তিনি। ভারী বৃষ্টির মধ্যেও আয়োজিত এই জনসভায় তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে কেউ যদি চাঁদাবাজিতে জড়ায়, তাকে আমরা সহ্য করব না। আমাদের লাখ লাখ কর্মী নয়, চাই সৎ ও নিষ্ঠাবান কয়েকজন।’

আরও পড়ুনঃ  বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

নিজ দলের কিছু নেতাকর্মীর সমালোচনা করে হাসনাত বলেন, ‘অনেকেই শুধু ফেসবুকে সেলফি তুলে সেলফি-বাণিজ্য করে, বাস্তব কর্মসূচিতে পাওয়া যায় না। এই ধরনের ‘তেলবাজ-সেলফিবাজ’ সংস্কৃতি এনসিপিতে চলবে না।’

আরও পড়ুনঃ  ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

সভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ হতেই হবে ৫ আগস্টের মধ্যে। আমরা চাই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো—নির্বাচন কমিশন, দুদক ও পিএসসি—নিরপেক্ষ নিয়োগে একটি নতুন কমিটি হোক। জনগণের আকাঙ্ক্ষা পূরণেই আমরা জুলাই পদযাত্রা করছি।”

ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “ব্রহ্মপুত্র নদকে হত্যা করা হয়েছে। বিগত সরকার শুধু গণতন্ত্রই নয়, প্রকৃতিকেও হত্যা করেছে। আমরা চাই পরিবেশবান্ধব উন্নয়ন এবং সুষম বণ্টন।”

আরও পড়ুনঃ  অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

তিনি ময়মনসিংহবাসীকে ৩ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য ‘জুলাই সনদ ঘোষণাপত্র’ কর্মসূচিতে যোগদানের আমন্ত্রণ জানান।

জুলাই পদযাত্রা উপলক্ষে বিকেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এনসিপি নেতারা সাক্ষাৎ করেন। পরে পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে আসে। সভার নিরাপত্তায় প্রায় ৫০০ পুলিশ সদস্য ও র‍্যাব মোতায়েন ছিল।-ইত্তেফাক

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।