নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৮:১৬। ৩০ মে, ২০২৬।

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ৯, ২০২৬ ৭:৩৩ 👁️ ৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও রাজপাড়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রংপুর নগরীর হারাগাছ থানার বাহার কাছনা (বর্তমানে রাজপাড়া থানার তেরখাদিয়া) গ্রামের মো: রফিকুল ইসলামের ছেলে মো: ইমতিয়াজ ওরফে আবির (২১) এবং রাজপাড়া থানার ডিঙ্গাডোবা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মো: আব্দুর রাজ্জাক (৫৩)।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (৮ এপ্রিল) বিকাল আনুমানিক পৌনে ৪ টার দিকে রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আবিরকে এবং একই তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকা থেকে রাজ্জাককে আটক করা হয়।

আরও পড়ুনঃ  ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে আবিরের কাছ থেকে ৩২৮ গ্রাম গাঁজা, ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগর ৬৫০ টাকা জব্দ করা হয়। অন্যদিকে রাজ্জাকের কাছ থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি রাজ্জাকের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় ৪ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।