নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ৪:০২। ১২ জুন, ২০২৬।

নাটোরে অজ্ঞাত বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

জানুয়ারি ৫, ২০২৫ ১১:০৬ 👁️ ২২ views
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় অজ্ঞাত বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহতদের মরদেহ উদ্ধার করে সিংড়া থানা হেফাজতে নেওয়া হয়েছে। আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া নিংগুইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

নিহতরা হলেন—বগুড়ার দুপচাঁচিয়া থানার খিয়ানী মধ্যপাড়া মহল্লার ইসমাইল হোসেনের ছেলে রুবেল হোসেন ও একই মহল্লার মনজুর রহমানের ছেলে নাদিম মাহমুদ। আহত ব্যক্তি একই এলাকার মাদুর প্রামানিকের ছেলে শামসুদ্দিন প্রামানিক।

সিংড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক বলেন, বিকেলে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী নাটোর থেকে বগুড়ার দুপচাঁচিয়া যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ছিটকে পড়েন মহাসড়কে। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

পরে স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি মরদেহ ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে। বর্তমানে নিহত ও আহতদের পরিবারকে সংবাদ দিয়ে মরদেহ দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আহত একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চাপা দেওয়া বাসটিকে আটকের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।