নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ৯:৩৮। ২ জুন, ২০২৬।

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

জুন ২, ২০২৬ ৬:১৫ 👁️ ১২ views
Link Copied!

‎‎নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ‎‎নওগাঁর নিয়ামতপুরে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে। ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

মারা যাওয়া ওই গৃহবধূর নাম শারমিন আক্তার (৩০)। স্বামীর নাম হাবিবুর রহমান। তিনি সাবেক সেনা সদস্য। শারমিন আক্তার হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার ঝাঝিরা গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  শ্রদ্ধা ও ভালোবাসায় অমর জিয়া

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে হাবিবুর রহমান বাড়ির বাইরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে ঘরের মধ্যে শারমিন আক্তারকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ

‎‎নিহত শারমিনের মা অভিযোগ করে বলেন, আমার মেয়ে বিভিন্ন সময় বাড়িতে এসে মানসিক অশান্তির কথা জানিয়েছিল। পারিবারিক দাম্পত্যের কলহের কারণে এমন ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুনঃ  এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

‎নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান, পিপিএম বলেন, পরিবারের পক্ষ থেকে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই এ ঘটনার বিস্তারিত জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।