নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ১১:০৮। ১১ জুন, ২০২৬।

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬ ৯:৩৩ 👁️ ২৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে সচেতন গ্রাহক ফোরাম’ এর ব্যানারে এমানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বাঘা উপজেলা সদর জিরোপয়েন্ট ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধনের আয়োজন করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

গ্রাহকেরা বলছেন, ইসলামী ব্যাংকে বিতর্কিত নিয়োগ ও ব্যাংকিং খাতে ‘এস আলম গ্রুপ’ তথা ফ্যাসিবাদের দোসরদের প্রভাবমুক্ত রাখার দাবি জানানো হয়। আর্থিক অনিয়মসহ নানা কেলেঙ্কারির অভিযোগ যার বিরুদ্ধে, তাকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় জমানো অর্থ নিয়ে তারা আতঙ্কিত। নিজেদের অর্থের নিরাপত্তার জন্য হলেও খুরশিদ আলমের অপসারণ চান তারা।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

তারা বলছেন, ইসলামি অর্থনীতিতে অভিজ্ঞ ব্যক্তিকে যেন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া পাঁচ আগস্টের পর ব্যাংকটিতে নিয়োগ পাওয়া ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের পুনর্নিয়োগের দাবি তোলেন তারা।

বক্তারা অভিযোগ করে বলেন, ইসলামী ব্যাংক সাধারণ মানুষের আমানতের প্রতিষ্ঠান। দেশের বহু মানুষ সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রেখে এখানে লেনদেন করেন। ব্যাংকটির কার্যক্রমে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

তারা আরো বলেন, আন্দোলনরত গ্রাহক ও সমর্থকদের ওপর দমনমূলক আচরণ করা হচ্ছে বলে তারা মনে করেন। ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষায় গৃহীত বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। এছাড়া দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের নেতা অধ্যাপক সাবদার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম, রেজাউল করিম, আবু বক্কর জিব্রাইল, আব্দুল মান্নাফ, জাহাঙ্গীর হোসেন, ডাঃ নবীউল ইসলাম , জয়নাল আবেদীন মুন্টু, শফিকুল ইসলাম, মহসিন আলী, সুজন আলী, শরিউত উল্লাহ, একরামুল হকসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এতে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।