নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৩:০৬। ৩০ এপ্রিল, ২০২৬।

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

এপ্রিল ২৯, ২০২৬ ১১:০৩
Link Copied!

স্টাফ রিপোর্টার,বাঘা : রাজশাহীর বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেঙ্ক ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি এতে সভাপতিত্ব করেন। সবার শুরুতেই সম্প্রত্তি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম ও আহাদ আলীর মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। একই সাথে প্রয়াত অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুনঃ  তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

সভায় ১৩টির মতো আলোচ্য বিষয় নিয়ে বিশোদভাবে আলোচনা করে-সর্ব সম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। সভা-পরিচালনা করেন-পৌর কমান্ড বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মানোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইমাজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইনছার আলী, বীর মুক্তিযোদ্ধা বেসার আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ লালু, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান কটা, বীর মুক্তিযোদ্ধা লাল চাঁন ফকির, বীর মুক্তিযোদ্ধা অনছার আলী, বীর মুক্তিযোদ্ধা আরশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা ইয়ারউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সাজদার রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাজান মাস্টার প্রমুখ।

আরও পড়ুনঃ  রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।