নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৩:২৪। ২৭ এপ্রিল, ২০২৬।

ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে : মির্জা ফখরুল

জানুয়ারি ১২, ২০২৬ ৩:০২
Link Copied!

অনলাইন ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সাথে পারস্পরিক সম্মান বজায় রেখে আলোচনার ভিত্তিতে পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে। এছাড়াও তিস্তা পদ্মাসহ অভিন্ন নদী থেকে ভারতের কাছে হিস্যা আদায় করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

নির্বাচনের জন্যে সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে পরে মাঠের পরিস্থিতি বুঝা যাবে।

অস্ত্র উদ্ধারসহ দেশের সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, আমরা আশাবাদী যে নির্বাচনের আগেই আইন শৃঙ্খলা স্বাভাবিক পর্যায়ে ফেরানোর সবরকম পদক্ষেপ নেয়া হবে।

আরও পড়ুনঃ  শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

তিনি বলেন, দেশের একজন ক্রিকেটারকে অপমানের মাধ্যমে দেশকে অপমান করা হয়েছে। আমরা ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সাথে একমত। তবে ছোটোখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।

তিনি আরও বলেন, আমি আগে ক্রিকেট খেলতাম ও বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না, রাজনীতি করি। এই ক্রিকেটের ব্যাপারে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সাথে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারেক জিয়া উত্তরাঞ্চল সফরে আসবেন এবং রংপুরের শহীদ আবু সাইদসহ গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।