নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ৯:৪৫। ২৬ এপ্রিল, ২০২৬।

সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

এপ্রিল ২৬, ২০২৬ ৭:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সরকারি গাড়ী চালক সমিতি, রাজশাহী শাখার উদ্যোগে রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদ প্রশাসক কার্যালয়ে প্রশাসক সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সমিতির নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ, সিনিয়র সভাপতি জামান নবাব, সাংগঠনিক সম্পাদক মোঃ মোকারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ রহমাতউল্লাহ বাবুসহ আরো অনেকে।

আরও পড়ুনঃ  রামেক হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসকের প্রতি শুভকামনা জানান এবং তার নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন। প্রশাসক মহোদয়ও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  শিবগঞ্জে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।