নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

আগস্ট ১৫, ২০২৬ ৮:৪৭ 👁️ ১০ views
Link Copied!

এস,এ সিরাজুল ইসলাম, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)। গতকাল শনিবার বেলা ১২টা ১০ মিনিটে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরৌজ বৈশাখ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ ২ জন গ্রেফতার

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশবাড়িয়া গ্রামে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে মাদক সংক্রান্ত অপরাধে যুক্ত থাকায় এক ব্যক্তিকে আটক করা হয়। পরে সাক্ষ্য-প্রমাণ শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরৌজ বৈশাখ জানান, মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা রক্ষায় মান্দা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।