নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

আগস্ট ১৫, ২০২৬ ৬:৩৩ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ি ও শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি পুলিশ জানায়, শুক্রবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ি বিন্দুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার মোহনপুর থানার বড়ইকুড়ি গ্রামের মো: তাসের আলীর ছেলে মো: ওবায়দুল হোসেন (৪০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

এছাড়াও একই তারিখ রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ি মালদা কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে একই থানর বখতিয়ারাবাদ গ্রামের হাসের আলীর ছেলে মো: রিফাত (২০)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

অন্যদিকে একই তারিখ রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ি মধুরডাঙ্গা শিল্পীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের নওশাদ আলীর ছেলে মো: আরিফ হোসেন ডলার (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃত আসামি ডলারের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।