নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৫, ২০২৬ ৬:৫১ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন পৌরসভার অন্তর্গত রেলগেট কেসের মোড় এলাকা থেকে ধর্ষন মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহী।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট এর একটি আভিযানিক দল শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০ টা ৫ মিনিটের সময় জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন পৌরসভার অন্তর্গত রেলগেট কেসের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মামলা নং-১৩,তারিখ-১০/০৮/২০২৬খ্রিঃ, জিআর-১২৭/২৬,ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/২০২৫) এর ৯(খ) তৎসহ ৫০৬(২) পেনাল কোড ১৮৬০; এর ধর্ষণ মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামী মোঃ শরিফ (২৫) পিতা- মোঃ কামাল, সাং- ভানুরকান্দা থানা- আক্কেলপুর, জেলা- জয়পুরহাটকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট জেলার আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।