নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

জুলাই ২৯, ২০২৬ ১০:৪৯ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আহতদের খোঁজখবর নেন, তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

মঙ্গলবার রাতে নিটোরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের ত্রুটি না থাকে, সে জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসার জন্য রোগীদের কোনো খরচ বহন করতে হবে না। প্রয়োজনে বাইরে থেকে ওষুধ বা চিকিৎসাসামগ্রী সংগ্রহ করতে হলেও তার হিসাব সংরক্ষণ করা হবে এবং সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হবে। ইতোমধ্যে আহতদের প্রাথমিক খরচের জন্য নগদ অর্থও দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার

উল্লেখ্য, মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় ছয়জন আহত হন। তাদের মধ্যে পাঁচজন নিটোরে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে আহতরা শঙ্কামুক্ত।

আরও পড়ুনঃ  বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি, নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনানসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।