নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। বিকাল ৪:১৯। ১১ জুন, ২০২৬।

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

মে ১৭, ২০২৬ ৬:৪০ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রোববার (১৭ মে) রাত আনুমানিক ১২:১০ মিনিটে সোনাইকান্দি বিওপি’র নিয়মিত টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন খোলাবনা নামক এলাকার কলা বাগানের মধ্যে তল্লাশী করে পলিথিনে মোড়ানো ১৭৯ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়াও একই দিনে রাত্রি আনুমানিক ১২:৫০ মিনিটে সাহেবনগর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন চরকানাপাড়া নামক এলাকা তল্লাশী করে একটি বস্তার মধ্য হতে ২৬ বোতল ভারতীয় জেডি মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে মির্জা ফখরুল ইসলাম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।