নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। সকাল ৬:৪৮। ১১ জুন, ২০২৬।

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

জুন ১০, ২০২৬ ৮:১৯ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং সড়ক উন্নয়নসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগৃহীত জমির ক্ষতিপূরণ হিসেবে ২৫ জন ভূমি মালিকের মধ্যে ৮ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৮৯১ টাকার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার (১০ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে অনেক সময় জনস্বার্থে ভূমি অধিগ্রহণ করতে হয়। তবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

আরও পড়ুনঃ  পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

জেলা প্রশাসন স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় ক্ষতিপূরণের অর্থ ভূমি মালিকদের হাতে পৌঁছে দিতে কাজ করছে। তিনি আরও বলেন, রাজশাহীতে চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। এসব প্রকল্প অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চেক গ্রহণকারীদের মধ্যে টকেনা বেগম সর্বোচ্চ ৪ কোটি ২৯ লাখ ৮৭ হাজার ৯৪৫ টাকার ক্ষতিপূরণের চেক গ্রহণ করেন। তিনি বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়ে স্বস্তি অনুভব করছেন। এই অর্থ তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে।

আরও পড়ুনঃ  ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকার। এ সময় ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে চেক বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। চেক বিতরণ শেষে ভূমি মালিকদের মধ্যে সন্তোষের ভাব লক্ষ্য করা যায়। তারা আশা প্রকাশ করেন, উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজশাহীর সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষ এর সুফল ভোগ করবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন হয়রানি, ভ্যানচালককে গণপিটুনি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।