নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১:৫৭। ২৩ এপ্রিল, ২০২৬।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৬৮তম সভা অনুষ্ঠিত

আগস্ট ৩০, ২০২৩ ১২:৪২
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পরিচালনা পর্ষদের ৫৬৮তম সভা অনুষ্ঠিত হয়। রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মো. রইছউল আলম মন্ডল সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান; রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ শামছুল ওয়াদুদ; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মন্ডল; প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগের অতিরিক্ত পরিচালক মো. আফতাব হোসেন অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান

এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম ও পর্ষদ সচিবালয়ের সচিব মোহা. সানা উল্লাহ উক্ত সভায় উপস্থিত ছিলেন। ব্যাংক-এর সার্বিক কর্মকাণ্ডের উপর সভায় বিশদ আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুনঃ  ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।