নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১০:৩৬। ২২ এপ্রিল, ২০২৬।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে জাতীয় শোক দিবস পালিত

আগস্ট ১৫, ২০২৩ ৪:০৫
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : আজ (১৫ আগস্ট) মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাকাব প্রধান কার্যালয়ে সকাল ৯:১৫টায় বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পস্তবক অর্পণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আঃ রহিম; নিরীক্ষা, হিসাব ও আদায় মাহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলামসহ ব্যাংকের প্রধান কার্যালয়, বিভাগীয় কার্যালয়; বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, এসইসিপি, স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

এর পূর্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সূর্যদয়ের সাথে সাথে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) এ অংশগ্রহণের মাধ্যমে শোক দিবসের কর্মসূচি উদ্বোধন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ব্যবস্থাপনা পরিচালক বঙ্গবন্ধু অঙ্গনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও ব্যাংক ভবন চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়াও প্রধান কার্যালয়ের মসজিদে সকাল ৯:০০টায় পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয় এবং পরবর্তীতে সকাল ১১:০০টায় রাকাব পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল এর ভার্চুয়ালী অংশগ্রহণে জাতির পিতার জীবনচরিত, আদর্শ, দর্শন ইত্যাদির উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও শাহাদত বরণকারী তাঁর পরিবারের সকল সদস্যের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ ফায়ার ড্রিল অনুষ্ঠিত

উল্লেখ্য ব্যাংকের প্রধান কার্যালয়সহ মাঠ পর্যায়ের সকল কার্যালয় ও শাখাসমূহের কর্মকর্তা-কর্মচারীগণ জুম অ্যাপ ও ফেসবুকে লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে উক্ত সভায় অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের উপস্থিতিতে দুস্থ্য ও এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের দিনব্যাপি কর্মসূচির সমাপ্তি হয়।

আরও পড়ুনঃ  ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।