নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৮:৫৬। ২২ এপ্রিল, ২০২৬।

মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ

এপ্রিল ২২, ২০২৬ ৭:২১
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাস মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে গতকাল থেকে রাজশাহী থেকে ঢাকাগামী সকল দূরপাল্লার বাস চলাচল আকস্মিকভাবে বন্ধ রয়েছে। পূর্বঘোষণা ছাড়া হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীগামী সাধারণ যাত্রীরা।

আরও পড়ুনঃ  বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত রাজশাহী এবং নাটোর জেলা বাস মালিকদের মধ্যে সৃষ্ট বিরোধের জেরেই এই বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, যাত্রীদুর্ভোগ চরমে পৌঁছানোয় উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছে প্রশাসন। সংকট সমাধানে বুধবার দুপুর ২টায় রাজশাহী জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে এক জরুরি যৌথ সভার আহ্বান করা হয়েছে।

আরও পড়ুনঃ  তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

জানা গেছে, গুরুত্বপূর্ণ এই বৈঠকে নাটোরের বাস মালিক ও শ্রমিক সমিতি এবং রাজশাহীর বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন। এছাড়া পরিস্থিতি স্বাভাবিক করতে সভায় উপস্থিত থাকবেন নাটোর ও রাজশাহীর জেলা প্রশাসক।

আরও পড়ুনঃ  ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

সংশ্লিষ্টরা আশা করছেন, আজকের এই যৌথ বৈঠক থেকেই মালিক সমিতির অভ্যন্তরীণ দ্বন্দ্বের অবসান ঘটবে এবং দ্রুততম সময়ের মধ্যে পুনরায় রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।