নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহী সীমান্তে নিষিদ্ধ ভারতীয় সিরাপসহ আটক ১

ডিসেম্বর ৬, ২০২৫ ১১:২৫ 👁️ ২৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে একজন আসামীসহ নিষিদ্ধ ভারতীয় MONOGOLE সিরাপ আটক করে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিজ্ঞপ্তিতে জানায়, ৬ ডিসেম্বর আনুমানিক ১ঃ ৫০ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী জেলার দামকুড়া থানাধীন পূর্বপাড়া আমবাগান নামক স্থানে ভারতীয় মালামাল চোরাচালান হবে।

আরও পড়ুনঃ  আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

উক্ত তথ্যের ভিত্তিতে চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল তাৎক্ষনিক অভিযান পরিচালনার উদ্দেশ্যে ঘটনা স্থলে পৌছলে একজন চোরাকারবারী বিজিবি’র আভিযানিক দলকে দেখতে পেয়ে তার মাথায় থাকা একটি ঘাসের বস্তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি’র আভিযানিক দল চোরাকারবারী মোঃ মোরশালিন শেখ (২৪), পিতা-মোঃ মাইন উদ্দিন শেখ, গ্রাম-চরমাজারদিয়া (পূর্বপাড়া), পোষ্ট-হরিপুর, থানা-দামকুড়া, জেলা-রাজশাহী’কে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  সবাইকে ছাড়িয়ে শীর্ষে শাহরুখ খান

পরবর্তীতে বিজিবি কর্তৃক আসামীর ফেলে দেওয়া প্লাস্টিকের বস্তা থেকে নিষিদ্ধ ভারতীয় MONOGOLE সিরাপ-১৯ বোতল জব্দ করেন।

গ্রেফতারকৃত আসামীসহ ভারতীয় MONOGOLE সিরাপ দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।