নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১১:৫৬। ৭ জুন, ২০২৬।

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

জুন ৭, ২০২৬ ৮:২২ 👁️ ২০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল)-এর মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) দুপুরে অনুষ্ঠিত এ সভায় রাজশাহী মহানগরীতে রাতের বেলায় ট্রেন ও বাসে যাতায়াতকারী যাত্রীদের নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরএমপি কর্তৃক গৃহীত একটি বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ  বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আরএমপি জানিয়েছে, রাত্রিকালীন যাত্রীদের সহায়তায় একটি সেবাকেন্দ্র চালুর পরিকল্পনা গ্রহণ করেছে আরএমপি। এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য রেলস্টেশনের নিকট এমন একটি স্থান প্রয়োজন, যেখানে যাত্রীরা সহজেই পৌঁছে পুলিশের সহায়তা নিতে পারবেন। এ উদ্দেশ্যে একটি কক্ষসহ উপযুক্ত স্থান বরাদ্দের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শাড়ি-গয়নায় অপুর সাজ, সঙ্গে কী বার্তা দিলেন?

সাধারণ যাত্রীদের নিরাপদে বাড়ি গমন নিশ্চিত করতে আরএমপি কমিশনার মো. ফয়জুল কবির নিজ উদ্যোগে রোববার বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল)-এর মহাব্যবস্থাপকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এ বিষয়ে সহযোগিতা কামনা করেন।

সভায় রাজশাহী রেলওয়ে স্টেশনে আগত ও প্রস্থানকারী যাত্রীদের সার্বিক নিরাপত্তা জোরদার, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, স্টেশন ও আশপাশের এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

এ সময় উপস্থিত ছিলেন আরএমপি’র মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড সিটিটিসি) মো. গাজিউর রহমান এবং বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল)-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।