নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

আগস্ট ২, ২০২৬ ৭:০৬ 👁️ ৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে চোরাই মালামালসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (২ আগস্ট) সকাল আনুমানিক পৌনে ৬টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ পদ্মা আবাসিক লেকেরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় চোরাই মালামালসহ কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের মো: মাহাতাব আলীর ছেলে মো: সোহাগ ইসলাম (২৪)-কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১টি চার্জার ভ্যান, প্লেনসিটের ১টি দরজা ও ১টি জানালা, ১টি লোহার গ্রিল এবং ১টি প্লাস্টিকের দরজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় চুরি আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।