নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। রাত ১:৪৩। ২৭ মার্চ, ২০২৬।

নগরীতে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে প্রাইভেট কার ভাঙচুর, থানায় অভিযোগ

মার্চ ২৬, ২০২৬ ১১:০৪
Link Copied!

স্টাফ রিপোর্টার: নগরীর বোয়ালিয়া থানাথীন গুলগোফুর পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন প্রাইভেট কারের মালিক মোঃ নাজিউর রহমান(৩৩)।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তেল নিতে গেলে দুষ্কৃতিকারীরা সিরিয়ালে দাঁড়ানোকে কেন্দ্র করে, প্রাইভেট কারের মালিককে মারধর করে এবং প্রাইভেট কারটি ভাঙচুর করে।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নাজিউর রহমান।

অভিযোগে বলা হয়, আমি আমার ব্যবহৃত প্রাইভেটকারে তেল ভরার জন্য সকাল সাড়ে ৮ দিকে নগরীর বোয়ালিয়া থানাধীন কুমারপাড়াস্থ গুলগফুর পেট্রোল পাম্পে প্রাইভেট কার নিয়ে সিরিয়ালে দাড়িয়ে থাকা অবস্থায়,অজ্ঞাতনামা অন্য একটি প্রাইভেট কারের ভিতর থেকে কয়েকজন ব্যক্তি বাহির হয়ে আমার প্রাইভেটকার সরিয়ে নিতে বলে।

আরও পড়ুনঃ  বাউবি রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

এরপর আমি আমার প্রাইভেটকারটি সরিয়ে নেওয়ার সময় অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদী  আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

তিনি আরও বলেন, আমি গালিগালাজের প্রতিবাদ করলে অজ্ঞানামা বিবাদীগন আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফুলা জখম করে। এ সময় অজ্ঞাতনামা একজন ব্যক্তি আমাকে শ্বাসরোধ করে হত্যার উদ্দেশ্যে তার দুই হাত দিয়ে আমার গলা চেপে ধরে।

এ সময় আমি প্রাণপন চেষ্টা করে অজ্ঞাতনামা ব্যক্তির হাত থেকে আমাকে ছেড়ে নিয়ে প্রাণে রক্ষা পাই। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তিগন রাস্তার পাশে থাকা ইট দিয়ে আমার গাড়ীর বোনাট, বেকডালা ভাংচুর করে আনুমানিক  ১ লক্ষ টাকার ক্ষতি করে।

আরও পড়ুনঃ  ভারত সফর বাতিল শাকিরার

এছাড়াও অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আমার গাড়ির পিছনের ফ্রেন্ডার, মাডগাট চুরি করে নিয়ে যায়। যার মূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা।

এসময় চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতিকারীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী দুঃখ করে বলেন, রাজশাহী শান্তির নগরী,অতীতে এমন দুঃখজনক আচরণ আমি কখনো পাইনি। কিন্তু আজকে আমার সাথে ঘটে যাওয়া ঘটনায় আমি খুবই আতঙ্কিত। রাজশাহীতে আমার নিরাপত্তা নিয়ে খুবই চিন্তায় আছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে আর কারো সাথে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

আরও পড়ুনঃ  ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ইরানের হামলা

এ বিষয়ে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক, দ্রুত হামলাকারীদের আটক করে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান ওসি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।