নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সন্ধ্যা ৬:০০। ১২ মে, ২০২৬।

রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

মে ১১, ২০২৬ ১১:৫২
Link Copied!

স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সোমবার (১১ মে) হতে রাজশাহী মহানগর ও জেলায় স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বেলা ১১টা থেকে নগরীর বিভিন্নস্থানে খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি করা হয়।

আরও পড়ুনঃ  অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

টিসিবির রাজশাহী অফিস প্রধান আতিকুল ইসলাম জানিয়েছেন, প্রতি কেজি ৭০ টাকা মসুর ডাল, প্রতি লিটার ১৩০ টাকা দরে সয়াবিন তেল, ১ কেজি চিনি ৮০ টাকা দরে বিক্রি করা হবে। তবে সবগুলো পণ্যের প্যাকেজ মূল্য ৪৮০ টাকা। শুক্রবার ছাড়া প্রতিদিন এসব পণ্য কিনতে পারবেন গ্রাহকরা। রাজশাহীতে প্রতিদিন ১৫টি ট্রাকে ৬০০০ হাজার গ্রাহক পণ্য কিনতে পারবেন।

আরও পড়ুনঃ  লালপুরে দিনব্যাপী জামায়াতের শিক্ষা শিবির

এদিকে, টিসিবির পণ্য কিনতে ভীড় জমাচ্ছেন নিম্নআয়ের মানুষ। বাজারের তুলনায় দাম কম হওয়ায় টিসিবির পণ্য কিনছেন তারা। তবে লাইনে দাঁড়ানো নিয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। দীর্ঘ সময় লাইনের অপেক্ষায় থাকতে গিয়ে বয়স্কদের অনেকেই অসুস্থ হয়েও পড়ছেন।

আরও পড়ুনঃ  মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি : ভূমিমন্ত্রী মিনু

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।