নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ২:৪৫। ২০ এপ্রিল, ২০২৬।

রাজশাহী চেম্বারে বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৪:০০
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে “চেম্বার বোর্ডরমে” রাজশাহীর বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাসুদুর রহমান রিংকু, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

সভায় উপস্থিত চেম্বারের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে রমজান মাসে পণ্যের চাহিদা ও সরবরাহ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রমজান মাসে কোন অবস্থাতেই পণ্যের কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত মুনাফা না করা এবং প্রতিটি দোকানের সম্মুখে পণ্যের মুল্য তালিকা প্রদর্শন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন বলেন, ব্যবসায়ীরা হলেন অর্থনীতির চালিকা শক্তি অথচ বিভিন্ন সরকারি সংস্থার অভিযানে যখন দেখি ব্যবসায়ীরা আর্থিক ফাইন কিংবা জেল জরিমানার সম্মুখিন হচ্ছে তখন একজন ব্যবসায়ী হিসেবে খুব কষ্ট লাগে। এক্ষেত্রে আমাদের নিজেদেরকে আগে সংশোধন হতে হবে।

আরও পড়ুনঃ  শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর সভাপতি ও সাবেক আরসিসিআই পরিচালক জনাব হারুন উর রশিদ বলেন, ব্যবসায়ীদের মধ্যে যে সিন্ডিকেট আছে তা অস্বীকার করা যাবে না। রমজানে ক্রেতাদের পণ্য ক্রয়ের হার বেশি থাকার কারণেও পণ্যের দাম বাড়ে।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নূর কুতবি আলম মুনু বলেন, রমজান মাসে ইসলামিক দেশগুলোতে পণ্যের দাম কমে কিন্তু আমাদের দেশে এ সময় পণ্যের দাম বাড়ে তাই এ বিষয়ে তিনি ব্যবসায়ী মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান রিপন বলেন, রমজান মাসে ভোক্তা অধিকার কিংবা জেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনার সময় যেন চেম্বার হতে অন্তত একজন প্রতিনিধি উপস্থিত থাকে সে বিষয়ে চেম্বার সভাপতির মাধমে প্রশাসনের দৃস্টি আকর্ষণ করছি।

আরও পড়ুনঃ  নগরীতে অটোরিক্সা ছিনতাইকালে গ্রেপ্তার ২

আরসিসিআই পরিচালক সাদরুল ইসলাম বলেন, রমজানে ব্যবসায়ীরা সরকারি সংস্থা কর্তৃক অনাকাংখিত যে কোন সমস্যা বা প্রতিবন্ধকতার সম্মুখিন হলে চেম্বার সবসময় আপনাদের পাশে আছে বলে মন্তব্য করেন।

লক্ষীপুর বাজার সমিতির সভাপতি রাজিবুল হাসান রাজিব বলেন, রাজশাহী চেম্বারের পক্ষ থেকে রমজানের প্রথম ৩ (তিন) দিন বাজার তদারকি করা হোক। পরবর্তীতে সরকারী সংস্থা কর্তৃক বাজার তদারকি করলে ভাল হবে।

চেম্বার সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, রমজান মাস সংযম ও ত্যাগের মাস। সাধারণ মানুষকে যাতে এ সময় কোন অতিরিক্ত দূর্ভোগ পোহাতে না হয় সে দিকে ব্যবসায়ীদের আন্তরিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। কেউ যাতে অহেতুক বাজার অস্থির করার চেষ্টা করতে না পারে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে এবং এর পাশাপাশি ক্রেতাদেরকেও চাহিদার তুলনায় অধিক পণ্য ক্রয় না করার জন্য অনুরোধ জানান।

আরও পড়ুনঃ  কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা

পরিশেষে, আরসিসিআই পরিচালক এবং ব্যবসায়ী ও বাজার সমিতি সমন্বয় উপ-কমিটির চেয়ারম্যান তৌহিদ হাসান এর নেতৃত্বে একটি দল রমজান মাসে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকার সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে বাজার মনিটর করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বারের পরিচালকবৃন্দ রিয়াজ আহমেদ খান, মোঃ মাসুম সরকার, মোঃ নজরুল ইসলাম হেলাল, ড. ফরহাদ হোসেন, জি ফাইভ এগ্রো ভেট লিঃ, রাজশাহী মহানগর পাইকারী কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মুর্তুজা জুয়েল, শিরোইল পুবালী মার্কেটের সহ-সভাপতি মোঃ মোহন, স্টেশন কাঁচা বাজার সমিতির সভাপতি মইদুল ইসলাম ও প্রমুখ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।