নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৯:১২। ৩ জুন, ২০২৬।

র‍্যাবের অভিযানে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুন ৩, ২০২৬ ৮:০৮ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল বুধবার (৩ জুন) ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর চারঘাট থানার চক মুক্তারপুর ঈদগাহ ময়দানের আমবাগানে অভিযান চালিয়ে ৩১৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৫।

আরও পড়ুনঃ  সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন সমাজকল্যাণ মন্ত্রী

ধৃত আসামী চারঘাট থানার মুক্তারপুরের মৃত আনসার আলীর ছেলে রবিন আলী (৩৫)। এ সময় আসামীর কাছ থেকে ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  জাপানে জিতল বাংলাদেশের নারী হকি দল

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে সে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মামলা রুজু করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।