নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ১০:৫৫। ২ জুন, ২০২৬।

সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী

জুন ২, ২০২৬ ৯:৫২ 👁️ ৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, সরকার সকলের সম্মিলিত প্রচেষ্টায় মানবিক বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবকের ওপর সন্ত্রাসী হামলা, ঢাকায় স্থানান্তর

মন্ত্রী মঙ্গলবার (২জুন) আগারগাঁও সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের ক্রমবিকাশে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে সমন্বয় সভায় এ কথা বলেন।

মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আসন্ন বাজেটে ফ্যামিলি কার্ড, কৃষককার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বৃদ্ধি পাবে এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হবে। জটিল রোগের চিকিৎসার অনুদান ৫০ হাজার টাকা বাড়িয়ে দ্বিগুণ করা হবে।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলোকে সমন্বয়ের মাধ্যমে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করে সেবার গুণগত মান বাড়াতে হবে।

আরও পড়ুনঃ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সমাজসেবা অধিদপ্তর এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকগণ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।