নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। দুপুর ১২:২১। ৯ মে, ২০২৬।

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

ডিসেম্বর ৩০, ২০২৫ ৭:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানা, বোয়ালিয়া থানার উপ-শহর পুলিশ ফাঁড়ি এবং মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, অভিযানে মোট ১৫০ গ্রাম গাঁজা, ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোছা: নাছিমা খাতুন ওরফে তুফানী (৫৫), মো: সাইফুল ইসলাম (৩২) এবং মো: ইমরান (৩০)। তুফানী বেলপুকুর থানার ভড়য়াপাড়া (হানুর মোড়) গ্রামের মৃত বেরাস সরকারের মেয়ে। সাইফুল সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার পশ্চিম মৌতলা গ্রামের মো: জিয়াদ আলী মোল্লার ছেলে এবং বর্তমানে বোয়ালিয়া থানার ভাটাপুকুর এলাকায় বসবাস করেন। ইমরান রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকার মো: ইনসানের ছেলে।

আরও পড়ুনঃ  জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: আরজুনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: জাহিদ হাসান ও তার টিম ভড়য়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত তুফানীকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বেলপুকুর থানায় ২টি মাদক মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  এলজিআরডি মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

এছাড়া, রবিবার (২৮ ডিসেম্ব) রাত ১১টার দিকে বোয়ালিয়া থানার উপ-শহর পুলিশ ফাঁড়ির এসআই মো: শাহ আলম ও তার টিম সপুরা কেন্দ্রীয় গোরস্তানের তিন রাস্তার মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সাইফুলের দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  চলচ্চিত্র মানুষের মনোজগৎ গঠনের শক্তিশালী মাধ্যম-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

অন্যদিকে, সোমবার (২৯ ডিসেম্বর) মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মো: রিয়াজ আহাম্মেদ ও তার টিম লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ইমরানকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করে। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় একাধিক মামলা চলমান রয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সকল আসামিই বিক্রির উদ্দেশ্যে মাদক রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।