নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ৭

জানুয়ারি ৯, ২০২৬ ৭:১০ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ডিবি, বোয়ালিয়া, কর্ণহার, রাজপাড়া, কাশিয়াডাঙ্গা এবং পবা থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা, ইয়াবা ট্যাবলেট, দেশী চোলাই মদ উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৫ হাজার ২শ ৫০ টাকাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অভিযানে মোট ৪৫০ গ্রাম গাঁজা, ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ লিটার মদ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

গ্রেপ্তারকৃতরা হলেন, মোছা: তাজমিনা (৫৩), মো: বুলবুল ইসলাম (৪৯), মো: টিয়ারুল ইসলাম ওরফে আশরাফুল (৩৮), নূর ইসলাম ওরফে শামীম (৩৫), মো: পারভেজ ইসলাম (২১), মো: ইমন ইসলাম (২৫) ও মো: বাদল আলী (১৯)। তাজমিনা কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকার মো: জাহাঙ্গীর আলম পল্টুর স্ত্রী; বুলবুল বোয়ালিয়া থানার বাজে কাজলা খরবোনা এলাকার মো: ফজলুল হক মন্টুর ছেলে; টিয়ারুল কর্ণহার থানার বিরধরমপুর এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে; নূর রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মো: ইনসানের ছেলে; পারভেজ রাজপাড়া থানার চণ্ডীপুর এলাকার মো: সজিবুল ইসলাম আসাদুলের ছেলে; ইমন পবা থানার মথুরা পশ্চিমপাড়া গ্রামের মো: রিপন ইসলামের ছেলে এবং বাদল একই থানা ও গ্রামের মো: মুন্তাজ আলীর ছেলে। সকলেই রাজশাহী নগরীর বাসিন্দা।

আরও পড়ুনঃ  নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।