নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:৫৬ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন আরএমপি।

আরও পড়ুনঃ  বরেন্দ্র কলেজর শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

গ্রেপ্তারকৃতরা হলেন, মতিহার থানার ধরমপুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে মো: শেখ ফরিদ (৫০) এবং কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়া মৃত জাহিদ ইসলাম ওরফে জায়েদের ছেলে মো: জুয়েল রানা (৪০)। উভয় রাজশাহী মহানগরীর বাসিন্দা।

আরও পড়ুনঃ  দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

গ্রেপ্তারকৃত আসামি জুয়েলের বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানায় ৩ টি মাদক মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য যে, মতিহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামিদের নিকট থেকে গাঁজা এবং ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলনের আহ্বান জেলা প্রশাসকের

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।