নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ রবিবার। রাত ১০:৪০। ১৭ মে, ২০২৬।

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

মার্চ ১৫, ২০২৬ ৪:২৬
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শনিবার ১৪ মার্চ আনুমানিক ১১ঃ৩০ মিনিটে তালাইমারী বিওপি’র আভিযানিক দল মতিহার থানাধীন মিডিলচর (পশ্চিমপাড়া) নামক এলাকার চরের মধ্যে পরিত্যাক্ত একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ৬ বোতল ভারতীয় Broncof-C সিরাপ (মালিকবিহীন) জব্দ করে।

আরও পড়ুনঃ  প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

এছাড়াও অপর অভিযানে রোববার ১৫ মার্চ আনুমানিক রাত ২ টায় ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ১৩ বোতল ভারতীয় CHOCO সিরাপ ও ১৭ বোতল ESKUF সিরাপ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা আরএমপি কমিশনারের

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।