নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সন্ধ্যা ৭:৫৫। ১২ মে, ২০২৬।

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

মে ১২, ২০২৬ ৫:০২
Link Copied!

জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

আজ বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।

আরও পড়ুনঃ  মাটি কাটার অনুমতির নামে ইব্রাহিমের ঘুষ বাণিজ্যে !

সভায় উপস্থিত সাংবাদিকগণ ভাঙ্গা উপজেলার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, মাদক, ওয়েলকাম, জুয়া, ও জনদুর্ভোগ নিয়ে আলোচনা করেন এবং তা নির্মুলে নবযোগদানকৃত ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেন।

আরও পড়ুনঃ  জাতিসংঘ ফোরামে বাংলাদেশ : নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান

ইউএনও মাহমুদুল হাসান বলেন, আপনারা যে বিষয়গুলো তুলে ধরেছেন, সে সমস্যাগুলো সমাধানে আমরা একত্রে কাজ করবো। যদি একত্রে কাজ করতে পারি তাহলে সকল প্রকার সমস্যা সমাধান করতে সহজ হবে। বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী ভাঙ্গা উপজেলার জনগণের কল্যানে কাজ করতেই আমরা অঙ্গীকারবদ্ধ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।