নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে ছাড়ল সরকার

মে ১৯, ২০২৬ ২:২০ 👁️ ৬৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন ডিজাইন ও বৈশিষ্ট্যের ৫ (পাঁচ) টাকা মূল্যমান কারেন্সি নোট মুদ্রণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) থেকে তা বাজারে প্রচলন দেয়া হয়েছে। নোটটি মঙ্গলবার (১৯ মে) থেকে প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে ইস্যু করা হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। মঙ্গলবার (১৯ মে) অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  মাছির অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ৫ (পাঁচ) টাকা মূল্যমান কারেন্সি নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যে বলা হয়েছে; নোটটি অর্থ সচিব ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত, কারেন্সি নোটটির আকার নির্ধারণ ১১৭মি.মি × ৬০ মিমি, নোটের সম্মুখভাগের বামপাশে তারা মসজিদ, ঢাকার ছবি ও মাঝখানে ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলার ছবি এবং নোটের পিছনভাগে গ্রাফিতি-২০২৪ এর ছবি মুদ্রিত আছে। নোটে জলছাপ হিসেবে ‘রয়েল বেঙ্গল টাইগারের মুখ’-এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপ জলছাপ ‘5’ এবং ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মনোগ্রাম’ রয়েছে। নোটটিতে হালকা গোলাপী রঙের আধিক্য রয়েছে। নোটের বামদিকে বিদ্যমান ২ মি. মি. চওড়া নিরাপত্তা সুতাটি নোটের কাগজের ভিতর প্রবিষ্ট যা আলোর বিপরীতে ধরলে উভয় দিক হতে দেখা যায়। এছাড়া, নোটের সম্মুখভাগের নীচের গ্লিউইশ প্যাটার্নের উপরের অংশে Microprint হিসেবে আনুভূমিকভাবে অসংখ্য ‘BANGLADESH’ মুদ্রিত রয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

নতুন ডিজাইন ও বৈশিষ্টের ৫ টাকা মূল্যমান নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সকল কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া, মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে নিয়মিত নোটের পাশাপাশি ৫ টাকা মূল্যমান নমুনা (Specimen) নোট (যা বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংক কারেন্সি মিউজিয়াম, মিরপুর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।