নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১১:৫৬। ৩ জুন, ২০২৬।

তৃণমূল কংগ্রেসের মধ্যে বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

জুন ৩, ২০২৬ ১০:১৪ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে সদ্যই ক্ষমতা হারানো তৃণমূল কংগ্রেস ভাঙনের মুখে রয়েছে। দলটির বেশিরভাগ নির্বাচিত বিধায়ক বিদ্রোহ করেছেন। তারা প্রতিষ্ঠাতা প্রধান মমতা ব্যানার্জিকে ‘মাইনাস’ করে দিয়ে বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জি নামে একজনকে নির্বাচিত করেছেন।

দলটির মোট ৫৮ জন বিধায়ক ঋতব্রতকে সমর্থন জানিয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি দেন। যা স্পিকার রাথিন্দ্র বোস গ্রহণও করেছেন। এমনকি বিরোধী দলের জন্য বিধান সভায় যে রুম আছে সেটির চাবিও ঋতব্রতকে তুলে দিয়েছেন স্পিকার।

আরও পড়ুনঃ  ভিক্ষা করছেন অভিনেত্রী মিতালি!

এরমধ্যে কলকাতার মেয়র ও মমতার কাছের লোক ফিরহাদ হাকিমও মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন। যা মমতার জন্য আরেকটি বড় ধাক্কা।

সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (৩ জুন) এক প্রতিবেদনে বলেছে, বিধানসভা নির্বাচনে হারার মাত্র এক মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। প্রথমে বিধায়করা বিদ্রোহ করেছে। সর্বশেষ মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। যা নির্দেশ করছে দলটি ভাঙনের দিকে যাচ্ছে। যদিও ফিরহাদ মমতার অনুমতি নিয়ে পদত্যাগ করেছেন বলে দাবি করছে তৃণমূল।

আরও পড়ুনঃ  শিক্ষার আলোকবর্তিকা হাতে নিয়ে শিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন : এমপি মোস্তাফিজুর রহমান

এনডিটিভি বলেছে, পরিস্থিতি এখন এমন পর্যায়ে গেছে যেখান থেকে আর ফেরার কোনো উপায় নেই।

মমতার বৈঠকের আহ্বান, সাড়া দেননি বেশিরভাগ বিধায়ক:
দলের মধ্যে এমন বিশৃঙ্খলার মধ্যে আজ নিজের কালিঘাটের বাড়িতে বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা। কিন্তু তৃণমূলের টিকিট নিয়ে নির্বাচিত হওয়া ৮০ জন বিধায়কের মধ্যে ৬০ জনই এ বৈঠকে উপস্থিত হননি বলে জানিয়েছে এনডিটিভি।

আরও পড়ুনঃ  দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

তবে তৃণমূলের নেতা কুনাল ঘোষ এবং কয়েকজন বিধায়ক তার ডাকে বৈঠকে এসেছেন। যারমধ্যে তার ভাতিজা অভিষেক ব্যানার্জিও আছেন।

সূত্র: এনডিটিভি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।