নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। সন্ধ্যা ৭:২৯। ৫ জুন, ২০২৬।

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

জুন ৫, ২০২৬ ৫:০৬ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা এবং কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া গ্রামের মো: আসলামের স্ত্রী মোসা: মাজেদা বেগম (৫৩) এবং মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মো: আবু সামার ছেলে মো: সেলিম ওরফে ক্যাপসুল (৪০)।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ৪ জুন রাত অনুমানিক সোয়া ৮ টার দিকে চন্দ্রিমা থানার শিরোইল কলোনী পশ্চিমপাড়া এলাকা থেকে মাজেদাকে এবং একই তারিখ রাত অনুমানিক পৌনে ৯ টার দিকে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকা থেকে ক্যাপসুলকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মাজেদার কাছ থেকে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১টি বাটন মোবাইল ফোন এবং ক্যাপসুলের কাছ থেকে ৫.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি মোসা: মাজেদা বেগমের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৮টি মাদক মামলা রয়েছে। এছাড়া মো: সেলিম ওরফে ক্যাপসুলের বিরুদ্ধে মতিহার থানায় ৪টি মাদক মামলা এবং ১টি পেনাল কোড ও ১টি জুয়া আইনে মামলা চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।