নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। রাত ৯:৩২। ৮ জুন, ২০২৬।

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

জুন ৮, ২০২৬ ৭:১২ 👁️ ১৫ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।গ্রেপ্তার করা হয়েছে ২ মাদক কারবারিকে। রোববার (৭ জুন) দিবাগত রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল গ্রামের মোঃ এজামুলের ছেলে মো. হামেদুল (৩৫) ও একই গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে মো. রশিদ (৪০)।

আরও পড়ুনঃ  হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

সোমবার (৮জুন) দুপুরের দিকে নিয়ামতপুর থানা চত্বরে নওগাঁ পুলিশ সুপার তারিকুল ইসলাম সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত শনিবার উপজেলার পাঁড়ইল ইউনিয়নের তুলারবাঐল এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। চুরির সন্দেহে মো. হামেদুল নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে মাদক ব্যবসার জড়িত হওয়ার কথা স্বীকার করে। তাঁর বাড়িতে ১০ কেজি গাঁজা মজুদ আছে বলে পুলিশকে জানায়।

আরও পড়ুনঃ  মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ নগরী গড়তে পুলিশের বিশেষ সমন্বয় সভা

তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে আমার (পুলিশ সুপার) নির্দেশনায় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে রাত একটায় তুলারবাঐল গ্রামে অভিযান চালায়। এসময় হামিদুলের মাটির বাড়ির দোতলায় বিক্রয়ের উদ্দেশ্য মজুদ করে রাখা ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

তিনি আরও জানান, নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদক প্রতিরোধে নওগাঁ জেলা পুলিশ আগামী দিনগুলিতে অভিযান আরো জোরদার করবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময়

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, আসামী মো. হামেদুল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়িতে ৯০ কেজি গাঁজা মজুদ করে রেখেছিল। হামেদুলের এ কাজের সঙ্গী ছিল মো. রশিদ। তাঁরা দুজন দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। দুজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।