নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

শিরোনাম

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর শোক

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

বার্তা: “বিদ্যুতের নতুন মূল্যহার কার্যকর হওয়াতে আপনার মিটারের ২০০ বা ততোধিক ডিজিটের টোকেন আপডেট করতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত পদ্ধতি অনুসরণ করতে অথবা সহায়তার প্রয়োজনে হটলাইনসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইনসমূহ: বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা-১৬৯৯৯, বিপিডিবি এর কল সেন্টার-১৬২০০, পবিবো এর কল সেন্টার-১৬৮৯৯, ডিপিডিসি লিঃ এর কল সেন্টার-১৬১১৬, ডেসকো লিঃ এর কল সেন্টার-১৬১২০, নেসকো লিঃ এর কল সেন্টার-১৬৬০৩ এবং ওজোপাডিকো লিঃ এর কল সেন্টার ১৬১১৭”-বিদ্যুৎ বিভাগ।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সাফল্য অর্জন রাসিকের

জুন ২৯, ২০২৬ ৩:৪৬ 👁️ ৩৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এ শতভাগ সাফল্য অর্জন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। এ ক্যাম্পেইনে নির্ধারিত লক্ষ্যমাত্রা সর্বমোট ৬৬,৩৯৫ জন শিশুর বিপরীতে ৬৬,৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা শতকরা ১০০.৩৮ শতাংশ।

রাসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ৯,১১৩ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯,১৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়, যা শতকরা ১০০.৩৬ শতাংশ। একইভাবে ১২-৫৯ মাস বয়সী ৫৭,২৮২ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৫৭,৫০২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়, যা শতকরা ১০০.৩৮ শতাংশ। সর্বমোট ৬৬,৩৯৫ জন শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৬৬,৬৪৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হয়েছে, যা শতকরা ১০০.৩৮ শতাংশ।

আরও পড়ুনঃ  বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের এ সাফল্যে নগরবাসী, অভিভাবক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

আরও পড়ুনঃ  নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

তিনি বলেন, শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও রাজশাহী সিটি কর্পোরেশন জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ৩৮৪টি কেন্দ্রে ২৮ জুন ২০২৬ তারিখে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পেইনে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৬-৫৯ মাস বয়সী শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শতভাগ সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে। এ কার্যক্রম পরিচালনায় রাসিকের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি মোট ৭৬৮ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।